হোম > সারা দেশ > ঢাকা

এআই ছবি দিয়ে উত্তরার মেট্রোরেল নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ডিএনসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সরকার ও ডিএনসিসিকে প্রশ্নবিদ্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে উত্তরার মেট্রোরেল এলাকার পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, কোরবানির পশুর হাটের কারণে উত্তরার মেট্রোরেল এলাকার কিছু গাছপালা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সেখানে নতুন করে বৃক্ষরোপণ করা হয়েছে। ফলে আগের চেয়ে আরও সুন্দর ও মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি সাংবাদিকদের উত্তরা মধ্য মেট্রোরেল এলাকার প্রকৃত অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিপরীতে জনগণের কাছে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান।

মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ বাস্তবায়নের অংশ হিসেবে তেজগাঁও পলিটেকনিক মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, ঈদের ৭২ ঘণ্টা পরও ডিএনসিসির ইজারাকৃত পশুর হাটগুলোতে বর্জ্য ও বাঁশের কাঠামো অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন হাট পরিদর্শন করে দেখা গেছে, অনেক স্থানে অপসারণ কাজ শেষ হয়েছে এবং বাকি স্থানগুলোতে কাজ অব্যাহত রয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, কোনো ইজারাদার বর্জ্য বা বাঁশের ফ্রেম অপসারণে গাফিলতি করলে তাদের জামানত থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কোরবানি-পরবর্তী সময়ে নগরবাসী ও গণমাধ্যমের সহযোগিতায় রাজধানীর অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার