হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রী-সন্তান বিদেশে, বাসা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতের লেকসিটি এলাকার একটি বাসা থেকে ফারুক কবির বাদল (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ফারুক কবির বাদল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার টিভি মালদা এলাকার প্রয়াত আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর খিলক্ষেতের ওই বাসায় একাই থাকতেন। তাঁর স্ত্রী ও মেয়ে আমেরিকায় থাকেন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস জানান, খবর পেয়ে শনিবার বিকেল ৪টার দিকে খিলক্ষেতের লেকসিটি এলাকার একটি ফ্ল্যাটের ড্রয়িং রুম থেকে অর্ধগলিত অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এসআই জীবন চন্দ্র আরও জানান, নিহত ব্যক্তি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তিনি নিজেই রান্না করে খেতেন। তাঁর এক মেয়ে ও স্ত্রী আমেরিকায় থাকেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্যের কারণেই কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক