হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

আজ বুধবার রাত ৮টা থেকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের আজমপুর কাঁচাবাজার এলাকায় সড়ক অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন হাসান মাহমুদ কমপ্লেক্সের ‘শিফা ফ্যাশনের’ শ্রমিকেরা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের আজমপুর কাঁচাবাজার এলাকার হাসান মাহমুদ কমপ্লেক্সের সামনে তাঁরা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন।

এর আগে আজ বিকেল ৫টায় বেতন দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে বেতনের আশায় শ্রমিকেরা গার্মেন্টসটিতে এলেও মালিক কর্তৃপক্ষ আসেনি।

শিফা ফ্যাশনের অপারেটর আফসানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘গত কোরবানির ঈদের আগের মাসেরও হাফ মাসের বেতন পাই আমরা। আবার গত দুই মাসের বেতনও দিচ্ছে না। আমাদের একাধিকবার তারিখ দিয়েও ঘুরাইছে মালিক কর্তৃপক্ষ। অবশেষে আজ দেওয়ার কথা বলেও দেয়নি। যার কারণে আমরা রাস্তায় অবস্থান নিয়েছি।’

আজ বুধবার রাত ৮টা থেকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের আজমপুর কাঁচাবাজার এলাকায় সড়ক অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

শ্রাবণী আক্তার নামের আরও এক অপারেটর বলেন, ‘আমার বেতন ১৫ হাজার। আমি পুরো এক মাসের বেতন পাই। আবার এক মাস ছাড়াও আরও কিছুদিন কাজ করিয়েছে, সেই টাকাও দেয়নি।’

ফরিদা নামের আরও এক বয়স্ক নারী শ্রমিক বলেন, ‘আমার স্বামী নাই। আমি তিন মেয়ে নিয়ে ঢাকায় থাকি। গার্মেন্টসে কাজ করি, ভাত খাই। কিন্তু দুই মাসের বেতন দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছে। এদিকে বাসার মালিক ভাড়ার টাকার জন্য রুমে তালা মেরে দিয়েছে। দোকানমালিক মুদি মালামাল দেয় না। বলে—পাওনা টাকা পরিশোধ করে তারপর মালামাল নিতে।’

এদিকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আজমপুর কাঁচাবাজার এলাকায় দক্ষিণখান থানা-পুলিশ রয়েছে।

ঘটনাস্থলে থাকা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান বলেন, শিফা ফ্যাশনের প্রায় ৮০ জন শ্রমিক দুই মাসের বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। গার্মেন্টসটির মালিকের আজ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন দেওয়া তো দূরের কথা, মালিকই আসেননি। এর আগেও তিনবার তারিখ দিয়েছিলেন। বেতন দেননি।

উল্লেখ্য, সর্বশেষ রাত সাড়ে ৯টা পর্যন্ত শ্রমিকদের রাস্তা অবরোধ করে থাকতে দেখা যায়। এদিকে রাস্তা অবরোধের কারণে শাহ কবীর মাজার রোডের যান চলাচল বন্ধ রয়েছে। যার কারণে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক