হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

ঢামেক প্রতিবেদক

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারিতে আহত অন্তত ১০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। আহতদের মধ্যে দুই কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন—ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব (১৮), সিয়াম (১৭), রাজীন (১৮), সাফাত (১৮), আবিদ (২২), নিলয় (২৫), তানভির ইসলাম তুহিদ (২৪) সিয়াম। সিটি কলেজের শামীম (১৮)। এছাড়া আহত হয়েছেন পথচারী মো. সানি (৩২)।

ঢাকা কলেজের আহত এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজের শিক্ষার্থীকে মারধর করে। তারই জেরে আজ এই ঘটনা ঘটে থাকতে পারে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘দুপুর থেকে বিকেল পর্যন্ত ১০ জনের মতো শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছিল। তাদের সবাই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও অবস্থা গুরুতর নয়।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার