হোম > সারা দেশ > ঢাকা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ফের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন প্রত্যেকের তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর রমনা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের এসআই মো. আমজাদ হোসেন তালুকদার দুজনের আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। পুলিশের এসআই আওলাদ হোসেন বাদী হয়ে ওই দিন মামলাটি করেন।

ফের রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সংশ্লিষ্টতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে আসামিরা আংশিক ও অসম্পূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান পরিচালনার জন্য তাঁদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও সদর উপজেলার ইসলামবাগ এলাকা থেকে এবং চান মিয়াকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়। পরে নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করে ডিবি।

২০ এপ্রিল চার দিন, ২৪ এপ্রিল চার দিন ও ২৮ এপ্রিল তিন দিন ওয়াদুদ হত্যা মামলায় তাঁদের রিমান্ডে নেওয়া হয়। পরে ২ মে সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় চার দিন ও ৫ মে তিন দিন রিমান্ডে নেওয়া হয়। এ নিয়ে গ্রেপ্তারের পর দুজনকে ছয়বার রিমান্ডে নেওয়া হলো।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার