হোম > সারা দেশ > ঢাকা

টিসিবি পণ্যের অবৈধ গোডাউনে অভিযান, গ্রেপ্তার ৪

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকার লালবাগে নবাবগঞ্জ বাজারের একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করে রাখা রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ ভোজ্যতেল ও ডাল উদ্ধার করেছে সেনাবাহিনী ও লালবাগ থানা-পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং লালবাগ থানা-পুলিশ গতকাল রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগের নবাবগঞ্জ বাজারে যৌথ অভিযান চালায়।

সেখানকার মোহাম্মদ শুকুর আলী আকন্দের গোডাউনে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও এক হাজার ৩৪০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা।

এ সময় শাহ আলম ও আরিফ হোসেন নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন আরও দুইজনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এই অবৈধ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লালবাগ থানার কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার