হোম > সারা দেশ > ঢাকা

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়সহ অন্তত তিনটি স্থানে সড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর সায়েন্স ল্যাব মোড়সহ অন্তত তিনটি স্থানে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর ফলে আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়সহ অন্তত তিনটি স্থানে সড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

অন্যদিকে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল ক্রসিংয়ে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আতিকুল রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘সরকার কেন এটা নিয়ে ঘোরাচ্ছে, আমরা জানি না। গতকাল আলটিমেটাম দেওয়ার পর তাদের কোনো হেলদোল নেই। তাই আমরা শিক্ষার্থীরা নামতে বাধ্য হয়েছি।’

একই দাবিতে গতকাল বুধবারও রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়ক ও মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয় এবং নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়সহ অন্তত তিনটি স্থানে সড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, ঢাকার বড় সাতটি সরকারি কলেজকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা সংকট চলছে। ২০১৭ সালে কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে এসব সমস্যার সূচনা হয়। পরে গত বছরের জানুয়ারিতে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ সরকার কলেজগুলোকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে।

এই সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে