হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে তেমন শীর্ষ সন্ত্রাসী নেই: ডিএমপি কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ সব সময় হচ্ছে। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। যারা আছে, তারা শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা তাদের নাম ভাঙিয়ে কিছু অসাধু চক্র সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে এসব কর্মকাণ্ড দমনে পুলিশ তৎপর রয়েছে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’ ‎

আজ ‎শনিবার (২ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, চাঁদাবাজ রুখে দেওয়া হবে, গোপনে কাজ করবে বাহিনী। সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে, মাথাচাড়া দিলে দমন করা হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনী বিরামহীনভাবে কাজ করছে।

‎মো. সরওয়ার আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, কারওয়ান বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার