হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪৫) এক নারী মারা গেছেন। তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রেজওয়ানুল ইসলাম জানান, ‘ওই নারী ভিক্ষুক ছিলেন। দুপুরে বাংলামোটর মসজিদের সামনে ভিক্ষাবৃত্তি করছিলেন। ভিক্ষাবৃত্তি শেষে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি আরও জানান, ওই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার