হোম > সারা দেশ > ঢাকা

অবরোধে সরকারি চালের ট্রাকে দুর্বৃত্তের আগুনে দগ্ধ হেলপারের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারায় গত ২৬ নভেম্বর রাতে সরকারি চালভর্তি ট্রাকে দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ হেলপার বেলাল হোসেন (৩৫) মারা গেছেন। 

আজ শনিবার বেলা ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, বেলালের শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। 

বেলালের ছোট ভাই আবু বক্কর সিদ্দিক জানান, তাঁদের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আদর্শগ্রাম মধ্যপাড়ায়। বেলাল ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। গত রোববার রাতে চট্টগ্রাম থেকে ট্রাকে চাল নিয়ে খাগড়াছড়ি মাটিরাঙ্গা থানার তাইন্দং সরকারি খাদ্যগুদামে ফিরছিলেন। গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বেলাল দগ্ধ হন আর ট্রাকের চালক ইসহাক মিয়া (২৮) আহত হন। 

ওই দিনই দগ্ধ হেলপার ও চালককে উদ্ধার করে মানিকছড়ি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। পরদিন বেলালকে ঢাকায় নিয়ে আসা হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার