হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রাজ্জাক লিটন বলেন, আতাউর রহমান আতা রাজনীতিতে পথভ্রষ্ট একজন ব্যক্তি। তাঁর ব্যক্তিগত চরিত্রও প্রশ্নবিদ্ধ। তিনি যেসব ভিত্তিহীন ও উদ্ভট বক্তব্য দিচ্ছেন, তা সুস্থ রাজনৈতিক পরিবেশের পরিপন্থী।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে আতাউর রহমান আতা অভিযোগ করেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ও যুবদল নেতা সিহাব সুমন অজ্ঞাতনামা লোকজন নিয়ে তাঁর কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।

লিটন বলেন, ‘আতার ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি পরিকল্পিতভাবে আমাদের সম্মান ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার