হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সুনাগরিক হিসেবে পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৪ জুন) পরিচালিত এ অভিযানে দোকানের সামনে ময়লা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট দোকানদারদের সতর্ক করেন। বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে তিনি দোকানদারদের মধ্যে ডাস্টবিন বিতরণ করেন।

অভিযানের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ দূষণ ও নির্ধারিত স্থানের বাইরে বর্জ্য ফেলার দায়ে ৯ দোকানদারকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলছি না যে, রাতারাতি ঢাকা শহরকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো পরিচ্ছন্ন করে ফেলব। কিন্তু আমরা ঢাকাকে নিজেদের মতো করে পরিচ্ছন্ন ও সাধারণ মানুষের বসবাসযোগ্য রাখতে চাই।’

জরিমানার বিষয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা কোনো নাগরিকের ওপর জুলুম করতে চাই না। তবে আমরা প্রত্যাশা করি, নাগরিকেরা যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখবেন, সেখান থেকে সিটি করপোরেশন তা সংগ্রহ করবে।’

এ সময় তিনি সুনাগরিক হিসেবে পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার

আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব: প্রতিপক্ষ সরাতে ভাড়াটে খুনি ব্যবহার করছে সন্ত্রাসীরা