হোম > সারা দেশ > ঢাকা

আখ চুরি ঠেকাতে পাতা বিদ্যুতের তারের সংস্পর্শে কিশোরের মৃত্যু

মুন্সিগঞ্জ ও গজারিয়া প্রতিনিধি

কিশোরের লাশ দেখে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় আখ চুরি ঠেকাতে খেতে পেতে রাখা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া কিশোরের নাম শাহীন (১৪)। সে টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তবে সে মায়ের সঙ্গে নানার বাড়ি ইসমানিচরে বাস করত।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল শাহীন। স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। আজ সকালে স্থানীয় মিন্টুর আখ খেতের পানিতে তার লাশ ভাসতে দেখে লোকজন। মিন্টু আখ চুরি ঠেকাতে খেতে বিদ্যুতের তারের ফাঁদ পেতে রেখেছিলেন।

লাশ উদ্ধারের সময়ও পানিতে বিদ্যুতের প্রবাহ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে বিদ্যুৎসংযোগ বন্ধ করে লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর জনরোষের ভয়ে পালিয়ে যান খেতের মালিক।

স্থানীয় বাসিন্দা রমজান হোসেন আলী বলেন, ‘আমরা অনেকবার তাঁকে (মিন্টু) নিষেধ করেছিলাম। কিন্তু তিনি কারও কথা শুনতেন না। এটা অত্যন্ত বিপজ্জনক ছিল। আমাদের ধারণা, ছেলেটি আখ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার