হোম > সারা দেশ > ঢাকা

ভেজাল ডেইরি মিল্ক-চকলেট তৈরি, ক্র্যাপ প্রোডাক্টসকে ৭ লাখ জরিমানা, ফ্যাক্টরি বন্ধ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে একটি অবৈধ কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরখানে ভেজাল ও অনুমোদনহীন ডেইরি মিল্ক, ক্যান্ডি ও চকলেট তৈরির প্রতিষ্ঠান ক্র‍্যাপ প্রোডাক্টসকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। এ ছাড়া, অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরিও বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরখানের মাস্টারপাড়া মক্কা টাওয়ারের ওই কারখানায় আজ রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।

যৌথবাহিনীর এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও উত্তরখান থানা-পুলিশ সহযোগিতা করে।

এ সময় ক্র্যাপ প্রোডাক্টসের ম্যানেজার সিরাজুল ইসলাম, সেলস ম্যানেজার খায়রুল আলম, অ্যাকাউন্টস ম্যানেজার মো. কামরুজ্জামান, সহকারী অ্যাকাউন্টস মো. সেলিম, কোয়ালিটি কন্ট্রোল অফিসার ইভা খানম, অনলাইন সেকশন অফিসার ববি আক্তার ও প্রোডাকশন অফিসার রমজানকে ১ লাখ টাকা করে ৭ জনকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় ফ্যাক্টরির মালিক মো. রেদোয়ান রহমান পলাতক ছিলেন। অভিযান শেষে ক্র্যাপ প্রোডাক্টস ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অভিযানকালে দেখা যায়, ওই ফ্যাক্টরিতে ভেজাল ও অনুমোদনহীনভাবে নোংরা পরিবেশে লাভক্যান্ডি, ডেইরি মিল্ক, আরিবা ডেইরি মিল্ক, ব্লক চকলেট, গামি বেয়ার (জেলি ক্যান্ডি), চকলেট বিস্কুট, চকো চকো, ক্র্যাপ আরিবা হার্টবিট লাভ ক্যান্ডি তৈরি করা হতো। এ ছাড়াও ওয়েফার রোল, ক্রান্চ বিস্কুট, ম্যাঙ্গো বার ও লাকি টুইনসও উৎপাদন করা হতো।

জাতীয় ভোক্তা অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভেজাল ও অনুমোদনহীন খাদ্য পণ্য উৎপাদনের অভিযোগে উত্তরখানের ক্র্যাপ প্রোডাক্টসের ৭ জন কর্মচারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৪ এবং ৫১ ধারায় ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক