হোম > সারা দেশ > ঢাকা

ভাটারা থানা পাহারায় বাংলাদেশ স্কাউটস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভাটারা থানা পাহারার দায়িত্ব পালন করছে বাংলাদেশ স্কাউটস। গতকাল সোমবার তাণ্ডবের পর আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুটি গ্রুপে বিভক্ত হয়ে পালাক্রমে দায়িত্ব পালন করছে তারা।

বাংলাদেশ স্কাউটসের সোলমেইড স্কুল অ্যান্ড কলেজের ইউনিট কমান্ডার শান্ত ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘থানার ভেতরে অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে। থানা যেহেতু অরক্ষিত আজ সকাল থেকে আমরা এখানে দায়িত্ব পালন করছি।’

শান্ত বলেন, মোট ৪০ জন স্কাউটস এখানে দায়িত্বে পালন করছে। আজ মঙ্গলবার থানার প্রবেশ পথ থেকে চারপাশে পুড়ে যাওয়া গাড়ির স্তূপ দেখা গেছে। থানার ভেতরেও রয়েছে ধ্বংসযজ্ঞের চিহ্ন।

এলাকাবাসী জানান, গতকাল বিকেল ৪টার দিকে হাজার হাজার মানুষ ভাটারা থানা আক্রমণ করলে প্রাণ রক্ষার্থে পালিয়ে যায় পুলিশ। এ সময় হামলাকারীরা পুলিশের অস্ত্র বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে জমা দিয়ে থানায় আগুন দেন। আগুনে থানার তিনতলা ভবনের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে যায়।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী