হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মেসে চিকিৎসকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ সড়কের একটি মেসে আবিদ হাসান জিসান (২৬) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় তাঁকে আজ সোমবার বেলা আড়াইটার দিকে তাঁর বন্ধু ও রুমমেট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

ডা. আবিদ হাসান জিসান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন।

জিসানকে ঢাকা মেডিকেলে নেওয়া তাঁর বন্ধু ও রুমমেট দীপ্ত সিংহ জানান, তিনি ও জিসান একসঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। গত বছর একই কলেজ থেকে ইন্টার্ন শেষ করেন। শাহবাগের হাবিবুল্লাহ সড়কের মেসেও একসঙ্গে থাকেন। সকালে বের হওয়ার সময় জিসানকে রুমে ভালোই দেখে গেছেন।

দীপ্ত সিংহ আরও জানান, বেলা ১টার দিকে জিসানের বড় ভাই জাহিদ হাসান ফোন দিয়ে জানান জিসান ফোন ধরছেন না, বিষয়টা একটু দেখতে। এরপর মেসে গিয়ে জিসানকে বিছানায় অচেতন অবস্থায় দেখেন। কয়েকবার ডেকে সাড়াশব্দ না পেয়ে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান। জিসানের উচ্চ রক্তচাপ ছিল। নিয়মিত ওষুধ সেবন করতেন।

জিসানের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আহসান হাবিব। দুই ভাইয়ের মধ্যে জিসান ছিলেন ছোট।

জিসানের বড় ভাই জাহিদ হাসান জানান, জিসান তিন মাস আগে ধানমন্ডির পপুলারে চাকরি নেন। খুব আদরের ছিলেন। দিনে দুই-তিনবার ফোন করে জিসানের খবর নিতেন। আজ সকালে ফোন করে কথা বলেন। দুপুরে আবার ফোন দিয়ে না পেয়ে ওর বন্ধু দীপ্তকে ফোনে বিষয়টি জানান। এরপর ঢাকা মেডিকেলে গিয়ে শোনেন জিসান আর নেই। জিসানের উচ্চ রক্তচাপ ছিল। কীভাবে মৃত্যু হলো কিছুই বুঝতে পারছেন না।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার