হোম > সারা দেশ > ঢাকা

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

ডামি রাইফেলসহ মুজাহিদুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় হওয়া বিক্ষোভ মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে রাইফেলটি জব্দ করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে মুজাহিদুলকে (৪৯) গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গতকাল জুমার নামাজের পর ইসকনের ‘দেশব্যাপী সন্ত্রাসী-উগ্রবাদী কার্যক্রমের’ বিরুদ্ধে এবং ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধের দাবিতে উত্তরার জমজম টাওয়ার ও‍ খালপাড় এলাকায় বিক্ষোভ মিছিল হয়। মিছিলে বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ, ১২ নম্বর সেক্টরের মুসল্লিরা, মাদ্রাসা ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থীরা ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা ২টার দিকে পুলিশের একটি টহল দল জানতে পারে, কিছু ব্যক্তি তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের কাছে জমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

গোপন এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অস্ত্র প্রদর্শন করা মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে তুরাগ থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তুরাগ থানায় মামলা হয়েছে।

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়