হোম > সারা দেশ > ঢাকা

ভাঙচুরের মামলায় মুন্সিগঞ্জে কৃষক লীগের নেতা গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

দীন মোহাম্মদ লালু। ছবি: সংগৃহীত

থানা ভাঙচুরের মামলায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষক লীগ নেতা দীন মোহাম্মদ লালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার ইছাপুরা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দীন মোহাম্মদ লালু উপজেলা কৃষক লীগের সভাপতি এবং ইছাপুরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুরের মামলার অভিযান চালিয়ে কৃষক লীগের সভাপতি দীন মোহাম্মদ লালুকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে ১২ ফেব্রুয়ারি নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধান চেয়ে করা মানববন্ধন ও মিছিল থেকে সিরাজদিখান থানা ও এএসপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়।

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির