হোম > সারা দেশ > ঢাকা

শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা ফারজানা ব্রাউনিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। আজ বুধবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শিশির হালদার। 

মামলায় আরও আসামিরা হলেন—আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান। 

মামলার অভিযোগে বলা হয়, বাদী চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) পদে মাসিক ১ লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি সুনামের সঙ্গে ২০১৪ সাল থেকে ‘স্বর্ণ কিশোরী’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে কোটা আন্দোলনে ছাত্র-ছাত্রীদের পক্ষে কথা বলায় তাঁকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয়। 

এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান, যত দিন পর্যন্ত তাঁকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে, তত দিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন। সেই হিসাবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা হন।

মামলায় আরও বলা হয়েছে, শাইখ সিরাজ ও অন্যরা পরস্পর যোগসাজশে তাঁর পাওনা টাকা পরিশোধ না করে তা আত্মসাৎ করেছেন। তিনি বারবার আসামিদের কাছে পাওনা টাকার দাবিতে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান, কিন্তু নোটিশের কোনো জবাব না দিয়ে বাদীকে হুমকি দেন এবং তাঁর কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার