হোম > সারা দেশ > ঢাকা

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯৩ হাজার ইউরো

নিজস্ব প্রতিবেদক ও উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

আটক যাত্রী। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. শাহ জাহান নামের রোমগামী এক যাত্রীর লাগেজ থেকে ৯৩ হাজার ৯০ ইউরো উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের চেকিং রো-ডি থেকে আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব ইউরো উদ্ধার করে অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউসার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কাউসার মাহমুদ জানান, আজ সকালে অ্যাভসেক সদস্য নিরাপত্তা তল্লাশি চালিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৫) রোমগামী ফ্লাইটের বহির্গামী যাত্রীর লাগেজে লুকায়িত অবস্থায় ৯৩ হাজার ৯০ ইউরো উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। পরে বিষয়টি বিমানবন্দর কাস্টমসকে জানানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেয় বলেও জানান তিনি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার