হোম > সারা দেশ > ঢাকা

‎রাজধানীতে যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুবদলের সাবেক সভাপতি চাঁন মিয়া। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর লালবাগে সরকারি জায়গা দখল করে রিকশা গ্যারেজ স্থাপনের অভিযোগে ‎ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাঁন মিয়াকে বিশেষ অভিযানে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে লালবাগের শহীদ গলি থেকে তাঁকে আটক করা হয়।

আজ ‎বুধবার (৯ জুলাই) দুপুরে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাঁন মিয়া লালবাগ থানাধীন বেড়িবাঁধের ঘোড়া পট্টিতে রিকশার গ্যারেজ স্থাপন করে সরকারি জায়গা দখল করে রেখেছেন। এ ছাড়া আওয়ামী সরকারের পতনের পর থেকে শহীদনগর এলাকায় আধিপত্য বিস্তার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে শহীদনগর ৩ নম্বর গলি থেকে আটক করে আজিমপুর সেনা ক্যাম্পের সদ্যসরা। পরে তাঁকে লালবাগ থানায় সোপর্দ করা হয়।

পরিদর্শক (তদন্ত) মো. সাইফুজ্জামান আরও বলেন, চাঁন মিয়াকে গতকাল মঙ্গলবার রাতে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার