হোম > সারা দেশ > ঢাকা

নুরুল ও পলকের স্ত্রীসহ চারজনের আয়কর নথি জব্দের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী এবং সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথকভাবে এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক আবেদন করে এই চারজনের আয়কর নথি জব্দের নির্দেশ চান।

দুদকের আবেদনে বলা হয়েছে, নুরুল মজিদের স্ত্রী নাদিরা মাহমুদ, পলকের স্ত্রী আরিফা জেসমিন এবং সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তাঁর স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে পৃথক দুর্নীতির মামলা রয়েছে। এসব মামলা তদন্তের স্বার্থে তাঁদের আয়কর নথি যাচাই-বাছাই করা প্রয়োজন। তাই সেগুলো জব্দ করা প্রয়োজন।

নাদিরা মাহমুদের বিরুদ্ধে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পলকের স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৯ কোটি ৫৮ লাখ টাকার সম্পদ অর্জন এবং ৩১টি ব্যাংক হিসাবে শতকোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা রয়েছে।

এনামুল হকের বিরুদ্ধে প্রায় ২৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের এবং বিপুল অঙ্কের সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে মামলা রয়েছে। তাঁর স্ত্রীর বিরুদ্ধেও কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা রয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার