হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

নিহতের স্বজনেরা আহাজারি করছেন। ইনসেটে নিহত মানিক মিয়া। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় মানিক মিয়া (৬৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সহসভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটে। রাতে অনেক খোঁজাখুঁজির পর আড়িয়াল খাঁ নদের পাড়ে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড়ে কোপানোর চিহ্ন ছিল।

নিহতের মেয়ে সূচনা আক্তার জানান, তাঁর বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তাই তাঁরা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টর্চলাইট ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার