হোম > সারা দেশ > ঢাকা

করোনা সংক্রমণ বাড়ায় অনলাইন ক্লাসে ফিরছে বুয়েট

ঢাবি প্রতিনিধি

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শ্রেণিকক্ষে পাঠদান স্থগিত রেখে অনলাইন ক্লাসে ফিরছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জুলাইয়ের ২ তারিখ থেকে স্নাতকোত্তর পর্যায়ের অনুষ্ঠিতব্য সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরিস্থিতি বিবেচনায় আবার কবে শ্রেণিকক্ষে পাঠদান হবে সেটা পরবর্তী সময়ে নির্দেশনা দেওয়া হবে।’ 

ড. মো. মিজানুর রহমান আরও বলেন, ‘আন্ডারগ্র্যাজুয়েশনে যারা আছে তাদের ঈদের ছুটি শুরু হয়েছে। স্নাতকোত্তর এবং পিএইচডির যে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ঈদের আগে এক সপ্তাহ অনলাইনে ক্লাস হবে। পরিস্থিতি বিবেচনায় ঈদের পরে আমরা আবার অফলাইনে যাব।’ 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গেছেন আরও ৪ জন। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। ১৩ হাজার ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৭০ শতাংশে।  

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার