হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থী নাদিম হত্যা মামলায় তাঁতী লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সূত্রাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় থানা তাঁতী লীগের সভাপতি মো. আবু সাঈদকে (৫৯) কারাগারে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী এই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিকেলে তাঁকে আদালতে হাজির করে সূত্রাপুর থানা-পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আবু সাঈদকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

শিক্ষার্থী নাদিমুল হাসান এলেমের মা কিসমত আরা গত ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন। 

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সূত্রাপুর থানার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনের সমর্থনে মিছিল করছিলেন। এ সময় শেখ বোরহানউদ্দিন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম বাঁ চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত নাদিমুল হাসান এলেমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, মিছিলরত ছাত্র-জনতার ওপর আক্রমণ করেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এতেই প্রাণ হারান নাদিম।

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে