হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিপুল পরিমাণ আতশবাজিসহ দুজন গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ আতশবাজি ও পটকাসহ ইমরানুল ইসলাম (২৪) ও মো. শাওন (১৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের এসএ পরিবহণ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি-দক্ষিণের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২-৩ জন পালিয়ে যায়।

গ্রেপ্তারকালে তাঁদের হেফাজত থেকে ১৩ বস্তা আতশবাজি ও পটকা (চকলেট বোমা, ক্লাস্টার বোমা এবং তারাবাতি) জব্দ করা হয়।

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতরা আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহন চক্রের সদস্য। তারা তাদের সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা হতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনা-বেচার উদ্দেশে ঢাকায় নিয়ে এসে উত্তরায় সমবেত হয়েছিল।’

জব্দকৃত আতশবাজি ও পটকা। ছবি: আজকের পত্রিকা

নাসিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহনের সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আসন্ন ইংরেজি নববর্ষ-২০২৫ নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সকল প্রকার আতশবাজি ও পটকা ফুটানো, ফানুস উড়ানো এবং যেকোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ থাকবে। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার