হোম > সারা দেশ > ঢাকা

মিরপুর-উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

ঢামেক প্রতিবেদক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও উত্তরখান এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল ৬টার দিকে উত্তরখানের বাসায় ও ভোর ৪টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ঘটনা দুটি ঘটে। মিরপুরের দগ্ধ ব্যক্তিরা হলেন মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। এ ছাড়া উত্তরখানের ঘটনায় আলী হোসেন (৫০), তাঁর স্ত্রী হাসনা হেনা (৪০) ও তাঁদের মেয়ে আঁখি আক্তার (৩০)।

দগ্ধ আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, তাঁদের বাসা উত্তরখান কাচকুরা সাইনবোর্ড এলাকায়। ভোরে রান্নাঘরের সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। এতে তাঁর মা-বাবা ও বোন দগ্ধ হন। এরপর তাঁদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

এদিকে মিরপুর এলাকায় দগ্ধ মিরাজের স্ত্রী খাদিজা আক্তার জানান, তাঁদের বাসা মিরপুরের পাইকপাড়া এলাকায়। তাঁর স্বামী মিরাজ পেশায় একজন শ্রমিক। আজ ভোরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ভেকু দিয়ে রাস্তা খননের কাজ চলছিল। এ সময় কেউ একজন সিগারেট ধরাতেই গ্যাস বিস্ফোরণে তাঁরা তিনজন দগ্ধ হন। এরপর আশপাশের লোকজন তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে।

এদিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, মিরপুর ও উত্তরখান থেকে ছয়জন দগ্ধ হয়ে এসেছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন। উত্তরখানের আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া মিরপুর থেকে আসা মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২২ ও বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার