হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযানে তাঁদের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩টি গুলি, ২টি চাপাতি এবং ১ লাখ ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, গতকাল সোমবার অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) এবং মো. নুর নবী (১৯)।

র‍্যাব কর্মকর্তা খালিদুল হক বলেন, রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩টি গুলি, ২টি চাপাতি এবং ১ লাখ ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া মোহাম্মদপুরের ৪০ ফুট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

খালিদুল হক হাওলাদার বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউমার্কেট ও শেরেবাংলা নগর এলাকায় ২৪টি টহল টিম তিন শিফটে নিয়মিত দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট স্থাপন করা হচ্ছে।

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও জনসাধারণ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার