হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা আমীর খসরুর জামিন আবেদন গ্রহণের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানার পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আমীর খসরুর রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জামিন আবেদন গ্রহণ করে তা আইনানুযায়ী নিষ্পত্তি করতে বলা হয়েছে।

এর আগে গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা ও পল্টন থানার আট মামলায় জামিন আবেদন গ্রহণ না করায় ২ জানুয়ারি রিট করেন আমীর খসরু। 

এর মধ্যে চারটি পল্টন থানার এবং চারটি রমনা থানার মামলা। যা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন। 

আমীর খসরুর আইনজীবী সগীর হোসেন বলেন, ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গত ২ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। এটি ছাড়া আরও ৯টি মামলায় তাঁর নাম থাকলেও সেগুলোতে গ্রেপ্তার দেখানো হয়নি। এসব মামলায় তাঁর জামিন আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেননি। তবে পল্টন থানার একটি মামলায় এরই মধ্যে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাইকোর্ট আট মামলায় আমীর খসরুর জামিন আবেদন গ্রহণ করে ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক