হোম > সারা দেশ > ঢাকা

বৈরী আবহাওয়া: শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিকান্দি রুটে লঞ্চ বন্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি রুটে বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সন্ধ্যা ৭টায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সহকারী পরিদর্শক ও সহকারী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘শিমুলিয়া নদী বন্দরে অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বলবৎ থাকা এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সকল ধরনের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বন্ধ রয়েছে।’ 

এ কর্মকর্তা আরও বলেন, ‘আটকে পড়া যাত্রীদের পারাপারের জন্য ঘাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনাক্রমে যাত্রীদের ফেরিতে পারাপারের জন্য মাইকিং করা হচ্ছে।’ 

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে