হোম > সারা দেশ > ঢাকা

সাঁতার শিখতে গিয়ে ইডেন কলেজের পুকুরে ডুবে একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তারের (১৮) মৃত্যু হয়েছে। সানজিদা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে ইডেন কলেজের পুকুরে ডুবে যান ওই ছাত্রী। দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ইডেন কলেজের ছাত্রীরা। সেখানে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

সানজিদাকে হাসপাতালে নিয়ে আসা মোহনা ইসলাম নামে ইডেনের ফিন্যান্স বিভাগের এক ছাত্রী জানান, সানজিদার বাসা পুরান ঢাকার চকবাজার চম্পাতলী এলাকায়। তাঁদের বাসায় গিয়ে পড়ান মোহনা। আজ সকালে তাঁরা ফোনে যোগাযোগ করে একসঙ্গে বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছিল ইডেন কলেজের পুকুরে দুজনই সাঁতার শিখবেন।

ওই শিক্ষার্থী আরও জানান, সকালে ইডেন কলেজের ভেতর ঢুকে দুজনই পুকুরে নামেন। পুকুরের পাড় বাঁধা সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় পা পিছলে গভীর পানিতে ডুবে যান সানজিদা। তখন মোহনার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কর্মচারীরা এসে সানজিদাকে পানি থেকে তোলেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার