হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সবুজবাগে খালি প্লট থেকে মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি খালি প্লট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে দক্ষিণগাঁও গ্রিন মডেল টাউনের খালি প্লট থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রোববার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রোববার বেলা ১১টার দিকে দক্ষিণগাঁও গ্রিন মডেল টাউনের ১১ নম্বর রোডের ১১ নম্বর প্লট থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় লাল গামছা বাঁধা ছিল। এছাড়া শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে।

এসআই আরও বলেন, ব্যক্তির বয়স ৪৫-এর কাছাকাছি। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক