হোম > সারা দেশ > ঢাকা

বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, জাল ভিসা চক্রের চার সদস্য ‎গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের আড়ালে ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় পাঠানোর কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে আসছিল এই চক্র। ছবি: র‍্যাব

বিভিন্ন দেশে পাঠানোর নামে অর্থ নিয়ে জাল ভিসা দেওয়ার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪। গতকাল সোমবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরার কাওলাবাজার ও যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব-৪।

‎গ্রেপ্তাররা হলেন— মো. তারেকুল ইসলাম (৪৫), মো. মাইনুদ্দিন ভূইয়া (৪৮), মো. নেওয়াজ (৪৫) ও আবু হাসান (৪৮)। র‍্যাব জানায়, তাঁরা ‘টিভিআই ট্রাভেলস’ নামে একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের আড়ালে ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় পাঠানোর কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে আসছিলেন।

র‍্যাব আরও জানায়, ভুক্তভোগী মো. শরীফ মোল্লা ও তাঁর স্বজনদের অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে মোট ৯৪ লাখ টাকা নেয় ওই চক্র। পরে তাঁদের ভিসা ও টিকিট দেওয়া হলেও অস্ট্রেলিয়ান হাইকমিশনের মাধ্যমে সেগুলো জাল বলে নিশ্চিত হওয়া যায়। টাকা ফেরত চাইলে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

‎ঘটনার পর পল্লবী থানায় মামলা দায়ের হলে র‍্যাব-৪-এর অভিযানে অভিযুক্তরা গ্রেপ্তার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

‎‎গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার