হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

ঢামেক প্রতিবেদক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশাল ডিজিটাল স্কেলের গোডাউনে বৈদ্যুতিক সুইচ থেকে ছড়ানো আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে বংশাল নবাবপুর টেকেরহাট এমআর এন্টারপ্রাইজের গোডাউনের ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন— মো. মিরাজ (২৫), ইফাদ (২০) ও রকি (২৬)।

দগ্ধ মো. মিরাজ জানান, তাঁরা তিনজন টেকেরহাট এলাকার এমআর এন্টারপ্রাইজে কাজ করেন। ঈদের ছুটির পর আজ প্রথম দোকান খোলা হয়। ডিজিটাল টুল স্কেলের গোডাউনে ঢুকে বৈদ্যুতিক সুইচ চালু করতেই চারদিকে আগুন ধরে যায়। এতে তাঁরা তিনজন দগ্ধ হন। এরপর তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তাদের ধারণা, কয়েক দিন বন্ধ থাকার কারণে গোডাউনের ভেতর গ্যাস জমে ছিল।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বংশাল এলাকা থেকে আসা তিনজনের মধ্যে মিরাজের শরীরের ২ শতাংশ, ইফাদের ২৫ শতাংশ এবং রকির ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে মিরাজকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি দুজনকে ভর্তি করানো হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার