হোম > সারা দেশ > ঢাকা

মধ্যরাতে উত্তরায় উড়াল সড়কে যুবকের রক্তাক্ত মরদেহ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার বিআরটির (বাস র‍্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর, তবে পরিচয় জানা যায়নি।

গতকাল রোববার দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর এলাকার উড়াল সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উত্তরায় ট্রাফিক পুলিশ সার্জেন্ট মির্জা নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে যানজট নিরসনে ডিউটির সময় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখি। ওই যুবকের মাথায় রক্তাক্ত ও পায়ে ছিলে যাওয়ার দাগ রয়েছে। পরে উত্তরা পূর্ব থানা-পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তিনি (ওই যুবক) দুর্ঘটনায় মারা গেছেন।’

উত্তরা পূর্ব থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার