হোম > সারা দেশ > ঢাকা

সন্‌জীদা খাতুন স্মরণে ‘তোমায় নতুন করে পাব বলে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাচ, গান ও আলোচনার মাধ্যমে সন্জীদা খাতুনকে স্মরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

সন্ধ্যা হতেই ছায়ানট প্রাঙ্গণে কী এক আশ্চর্য শূন্যতা। ভর করেছে নিস্তব্ধতা। লোকারণ্য ছায়ানটে যেন ঠিক প্রাণ নেই। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠল, ‘তোমায় নতুন করে পাব ব’লে হারাই ক্ষণে-ক্ষণ ও মোর ভালোবাসার ধন।’

আজ শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে বাঙালি সংস্কৃতি বিকাশের অন্যতম পুরোধা, বিশিষ্ট সংগীতজ্ঞ ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুনের প্রয়াণের মাসপূর্তিতে তাঁর স্মরণে ছায়ানট আয়োজন করেছে ‘তোমায় নতুন করে পাব ব’লে’। নালন্দা উচ্চবিদ্যালয়, কণ্ঠশীলন ও ব্রতচারী অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে।

ছায়ানটের ট্রাস্টি ও নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী সন্‌জীদা খাতুনের বর্ণাঢ্য জীবন ও কর্মকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এ দেশের মৃত সংস্কৃতিকে এক নতুন সঞ্জীবনী সুধা দিয়ে গেছেন সন্‌জীদা খাতুন। তিনি দেশের ক্রান্তিলগ্নে ধ্বংসস্তূপ থেকে সংস্কৃতিকে তুলে ধরেছিলেন।

নাচ, গান ও আলোচনায় সন্জীদা খাতুনকে স্মরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ছায়ানটের উপদেষ্টা মফিদুল হক বলেন, ‘তিনি (সন্‌জীদা খাতুন) কী দারুণভাবে কঠোর পরিশ্রম করে আমাদের সংস্কৃতির জন্য কাজ করে গেছেন। আমাদের বুদ্ধি ও মুক্তচিন্তার বিকাশে কাজ করে গেছেন।

ডা. সারওয়ার আলী বলেন, বিভিন্ন প্রতিকূলতা ও বাধাবিপত্তির পথ পেরিয়ে ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে ভূমিকা রেখেছেন। এর ২০ বছর পরই ১৯৮১ সালে সারা দেশে রবীন্দ্র পরিষদ গঠন করেন। এসব বলা যত সহজ, কাজগুলো তত সহজ নয়। তিনি চিন্তা ও মননে সংস্কৃতিকে ধারণ করতেন।’

এদিন সন্ধ্যায় জয়ন্ত রায়ের সঞ্চালনায় সন্‌জীদা খাতুনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দেশের বিভিন্ন গুণীজন। সন্‌জীদা খাতুনের প্রবন্ধ পাঠ করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সুমনা বিশ্বাস।

অনুষ্ঠানে আলোচনা শেষে সন্‌জীদা খাতুনের গান আর্কাইভ থেকে দেখানো হয়। পরে অনুষ্ঠানস্থলে সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, ইফফাত আরা দেওয়ান, শারমিন সাথী ইসলাম ময়না, প্রমীলা ভট্টাচার্য্য, এ টি এম জাহাঙ্গীর প্রমুখ।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার