হোম > সারা দেশ > ঢাকা

১ মণ গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেই সঙ্গে মাদক কারবারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে তারা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খলিল মিয়া (৩৭) ও হাসান শিকদার (২৪)। 

র‍্যাব-১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারি দেশের পূর্বাঞ্চল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে একটি পিকআপে রাজধানী ঢাকার উদ্দেশে  রওনা করেছে। ওই সংবাদের পর তাৎক্ষণিক রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া-ডেমরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে একটি অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয় এবং সন্দেহজনক গাড়িটি তল্লাশি করতে থাকে। তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক পিকআপটি র‍্যাবের চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‍্যাব সদস্যরা পিকআপটিকে সংকেত দেন। 

তিনি আরও জানান, পরে র‍্যাব সদস্যরা ওই পিকআপে থাকা দুজন আরোহীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, তাঁদের পিকআপে গাঁজা আছে। পরবর্তী সময় তল্লাশি করে তাঁদের দেখানো স্থান থেকে (পিকআপের পেছনে) আনুমানিক ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। সেই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার