হোম > সারা দেশ > ঢাকা

ইভিএম কেনার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইসিতে দুদকের অভিযান

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য সংস্থাটি নির্বাচন কমিশনের কাছে নথি চেয়েছে।

এক অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রোববার দুদকের তিন সদস্যের একটি দল ইসিতে অভিযান চালায়। তবে টিমে এ সংক্রান্ত কোনো এক্সপার্ট (বিশেষজ্ঞ) ছিলেন না।

অভিযান শেষে সংস্থাটির সহকারী পরিচালক নূর আলম সিদ্দিক সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখতে দুদক অভিযান চালায়। তখন রেনডমের মাধ্যমে ইসিতে সংরক্ষিত মেশিনগুলোর মধ্যে তিনটি মেশিন পরীক্ষা করে দেখি। এতে দুটি ভালো ও একটি অচল পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ইসিতে ৬১৮টি, বিএমটিএফে ৮৬ হাজার এবং আঞ্চলিক অফিসে ৬২ হাজার মেশিন সংরক্ষণ করা আছে। নিম্নমানে মেশিন ক্রয়ের ব্যাপারে কিছু রেকর্ড সংগ্রহ করেছি। বাকি রেকর্ডপত্রের রিকুইজিশন দিয়েছি। নিম্নমানে মেশিন বেশি দামে কেনার অভিযোগ ছিল। রেকর্ডপত্র চেয়েছি। সেগুলো পেলে প্রতিবেদন দাখিল করব।

তিনি বলেন, অনিয়মগুলো খতিয়ে দেখার জন্য রেকর্ড প্রাপ্তি সাপেক্ষে বলতে পারব। কমিশন বলেছে, ‘তথ্য-উপাত্ত সরবরাহ করবে। এ জন্য আইটি এক্সপার্ট প্রয়োজন হলে নিয়োজিত করব। আমরা একটি মেশিনে যান্ত্রিক ত্রুটি পেয়েছি।’

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী