হোম > সারা দেশ > ঢাকা

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ট্রাফিক পল্লবী জোনের আওতাধীন এলাকায় শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দশর্কগণ রাস্তা বন্ধ করে দিয়েছে। স্টেডিয়ামের ২ং গেট ও ৫নং গেটের সামনের রাস্তা বন্ধ থাকায় যানবাহন চলাচল করতে পারতেছে না। ছবি: আজকের পত্রিকা

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল থেকে স্টেডিয়ামের ২ নম্বর ও ৫ নম্বর গেটের সামনে দর্শকেরা অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়েও খেলা শুরু না হওয়া এবং এ বিষয়ে স্পষ্ট ঘোষণা না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকেরা প্রথমে স্টেডিয়ামের গেটের সামনে জড়ো হন। পরে তাঁরা রাস্তায় নেমে আসেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

উল্লেখ্য, গতকাল বুধবার ক্রিকেটারদের নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এর কিছুদিন আগে বিশ্বকাপ ইস্যুতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দেন তিনি। এসব মন্তব্যর পরিপ্রেক্ষিতে বিসিবি পরিচালকের পদ থেকে নাজমুল সরে না দাঁড়ালে গতকাল খেলা বন্ধের হুঁশিয়ারি দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেই অনুযায়ী আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচ হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।

এদিকে নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাজমুলের পরিবর্তে অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার