হোম > সারা দেশ > ঢাকা

৯৯৯ নম্বরে ফোন করে মিলবে ট্রাফিক আপডেট

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে ঢাকা মহানগরীতে আংশিক ট্রাফিক সেবা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ করা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবিদাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট-অবরোধ অথবা সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা, রাস্তা খনন ইত্যাদি কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত হয়ে যায়। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক দেরি হয়। এ ক্ষেত্রে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারশন দিয়ে যানবাহনসমূহকে বিকল্প গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে থাকে। জরুরি গন্তব্যে পৌঁছানো প্রয়োজন এমন নাগরিকদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বেশ কিছু বিষয়ে তথ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছে।

যেসব বিষয়ে তথ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে: বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের দাবিদাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন কেব্‌ল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন বা মেরামত; রাস্তার পাশে ভবনে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া; বিভিন্ন কারণে রাস্তায় সংঘর্ষ বা মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেলে।

এসব কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যেসব রাস্তায় যান চলাচলের ব্যবস্থা নিয়ে থাকে, সে-সংক্রান্ত তথ্য দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরবাসীদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উল্লেখিত বিষয়ে তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার