হোম > সারা দেশ > ঢাকা

ফিলিং স্টেশনে গ্যালন ও ড্রামে অকটেন বিক্রির দায়ে জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি

আনোয়ারা ফিলিং স্টেশনে ম্যানেজারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্যালন ও ড্রামে অকটেন বিক্রির দায়ে ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তেঘরিয়া ইউনিয়নের ঢাকা-মাওয়া মহাসড়কসংলগ্ন আনোয়ারা ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।

কেরানীগঞ্জ উপজেলা ইউনিট অফিসের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনটির ম্যানেজার মো. ইদ্রিস আলী অনৈতিক সুবিধা নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে গ্যালন ও ড্রামে করে শত শত লিটার অকটেন বিক্রি করে আসছিলেন। অভিযানকালে এমন কার্যক্রমের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

ইউএনও মো. উমর ফারুক জানান, কারসাজির মাধ্যমে জ্বালানি বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার