হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুর-উত্তরা থেকে নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৪ সদস্য গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ শনিবার ভোররাত পর্যন্ত সিটিটিসির একাধিক টিম অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।

আজ বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। সিটিটিসির বরাতে তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিযবুত তাহ্‌রীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে জব্দ করা আলামত থেকে এর সত্যতা পাওয়া গেছে।

তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ সংগঠনের পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাজধানীতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ১৫-২০ জন সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা পুলিশের বাধা উপেক্ষা করে পুরান পল্টন এলাকায় মিছিল বের করেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাঁদের আটক করা হয়।

এদিকে গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক