হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বাসার শৌচাগার থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা) 

প্রতীকী ছবি

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের একটি বাসার শৌচাগার থেকে আব্দুল মান্নান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, মান্নানকে হত্যার পর মরদেহ শৌচাগারের ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল মান্নান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেরামত উল্লাহর ছেলে। তিনি চাকরির জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।

এ ঘটনায় প্রাথমিক তদন্ত করেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল-আমিন। তিনি বলেন, দত্তপাড়া গ্রামের ওবায়দুল্লাহর বাড়িতে ফাহিম নামে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাড়া থাকতেন। নিহত মান্নান তাঁর পরিচিত অথবা বন্ধু। ফাহিমের কথায় কয়েক দিন আগে মান্নান তাঁর বাসায় আসেন।

তিনি আরও বলেন, গত সোমবার সন্ধ্যায় কয়েকজন যুবক ওই বাসায় আসেন। তাঁরাও সম্ভবত মান্নানের পরিচিত। ওই রাতে তাঁরা চলেও যান। এর আগে কোনো একসময় মান্নান খুন হন। কারণ, তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে ফাহিম পলাতক রয়েছেন। তাঁকে আটক করার পর প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে।

এসআই আল-আমিন বলেন, ফাহিমের কক্ষ থেকে মাদক সেবনের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কিছু একটা হয়ে থাকতে পারে। যার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনাও ঘটতে পারে। হত্যার ঘটনায় মামলা দায়ের ও প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার