হোম > সারা দেশ > ঢাকা

সিটি ডেন্টাল কলেজ হোস্টেলে আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিকুঞ্জের-২ এর সিটি ডেন্টাল কলেজের হোস্টেলে (সিডিসি) টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার জানান, আগুনের খবর পেয়ে প্রথমে পাঁচ ইউনিট ও পরে আরও চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের নয় ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনই ক্ষয়ক্ষতিরে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।

জানা গেছে, সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে ১৪ তলা ভবনের ৯ তলায় আগুনের ঘটনা ঘটে।

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২

আশুলিয়ায় মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব