হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় ২ দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা শুরু বৃহস্পতিবার, থাকবে গরুর র‍্যাম্প শো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঢাকায় শুরু হতে যাচ্ছে দুই দিনের প্রাণিসম্পদ মেলা। আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে শুরু হবে এই মেলা। সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আয়োজকেরা জানিয়েছেন, মেলার ৩০০ স্টলে গরু, ছাগল, ভেড়া, দুম্বাসহ কয়েক হাজার পোষা প্রাণী থাকবে। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ব্যতিক্রমী এ মেলায় কয়েক হাজার খামারি তাদের সেরা গরু, ছাগল, মহিষ, পোষা প্রাণী, পাখিসহ নানা পশু তুলবেন। মেলার মূল আকর্ষণ হিসেবে গরুর র‍্যাম্প শো অনুষ্ঠিত হবে। মেলায় ১৯ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়ার তথ্যও জানান তিনি। 

মেলাটি আয়োজন করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসি)। 

বিডিএফএর সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, অন্যবারের তুলনায় এবার বড় পরিসরে প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হচ্ছে। সারা দেশ থেকে খামারিরা অংশ নেবে। এবারের বিশেষ আকর্ষণ প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক