হোম > সারা দেশ > ঢাকা

বিক্রির জন্য ঢাকায় আসছে মাদক, গ্রেপ্তার ৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক ব্যবসায়ীদের একটি চক্র যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসছে বলে তথ্য পায় র‍্যাব। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

আজ রোববার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। পরে র‍্যাব-৩-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহাগ চৌধুরী (২৫), রিয়াজুল ইসলাম (২৪), আফরিজ চৌধুরী শাওন (২৫), শাওন (২০) ও মাহাবুবুল আলম শুভ (২৫)। তাঁদের কাছ থেকে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এএসপি ফারজানা হক জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সম্মিলিতভাবে অধিক লাভবান হওয়ার জন্য ইয়াবা বড়ি কক্সবাজার থেকে নিয়ে এসে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার