হোম > সারা দেশ > ঢাকা

বিইউপিতে এসি মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ ৪

ঢামেক প্রতিবেদক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এসি মেরামতের সময় বিস্ফোরণে চারজন মিস্ত্রি দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে বিইউপি বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন আল মামুন (৩১), সুজন মিয়া (৩১), রাসেল আহমেদ (৪৫) ও সেলিম হোসেন (৩০)।

দগ্ধ ব্যক্তিরা জানান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় কিচেনের পাশে এসি মেরামতের কাজ করছিলেন তাঁরা। এসির কম্প্রেসর মেশিন আগেই খুলে রাখা হয়। বিদ্যুৎ-সংযোগও বন্ধ করা ছিল। এর মধ্যে হঠাৎ একটি বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে পাশে থাকা চার মিস্ত্রির হাত-পা ও মুখ ঝলসে যায়। এরপর তাঁদের চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ওই চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা গুরুতর নয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার