হোম > সারা দেশ > ঢাকা

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

প্রতি লাখ টাকায় মাসে ২ থেকে ৩ হাজার টাকা লভ্যাংশের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর মুগদায় অবস্থিত একটি সমিতির বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে পাবনার আমিনপুর থেকে চক্রের হোতা মো. আক্তারুল ইসলাম বিল্লালকে (৪০) গ্রেপ্তার করেছে মুগদা পুলিশ।

আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, আক্তারুল ও তাঁর স্ত্রী নার্গিসের নেতৃত্বে পরিচালিত হতো ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামের ওই সমিতি। তাঁরা লভ্যাংশ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ জমা নেন।

সমিতিটি উচ্চ লভ্যাংশের আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করে তা উচ্চ সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ হিসেবে বিতরণ করলেও গ্রাহকদের প্রতিশ্রুত লভ্যাংশ ও মূল টাকা ফেরত দেয়নি। এভাবে তারা প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মুগদা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী এক ব্যক্তি। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আক্তারুল ইসলাম বিল্লালের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় তিনটি প্রতারণার মামলার তথ্য পাওয়া গেছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার