হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে পদ্মা অয়েলের গাড়িচাপায় বিমানকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদ্মা অয়েল কোম্পানির গাড়িচাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (১৬ আগস্ট) রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি বিমানের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার ছিলেন। তাঁর বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। 

বিমান সূত্রে জানা যায়, রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় ডিউটিরত অবস্থায় সাদ্দামকে ধাক্কা দেয় পদ্মা অয়েল কোম্পানির বাউজার। পরে অচেতন অবস্থায় উত্তরার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া বলেন, ‘রাত ১০টার দিকে আমরা এই দুর্ঘটনার সংবাদ পাই। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত আমাদের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করে। নিহত সাদ্দামের মরদেহ এখন উত্তরার উইমেন্স মেডিকেল কলেজে আছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া আমরা গ্রহণ করছি।’

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২

আশুলিয়ায় মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব