হোম > সারা দেশ > ঢাকা

গ্যাস সিলিন্ডারে ২ লাখ ইয়াবা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে উদ্ধারকৃত দুই লাখ ইয়াবা বড়ি। ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারী এলাকায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ইয়াবাগুলো কক্সবাজার থেকে আনা হয়েছিল। এ ঘটনায় দুর্জয় দত্ত (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আজ সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ।

তিনি বলেন, গতকাল রোববার বেলা ৩টার দিকে ওয়ারী থানার ৪৫, লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চালানো হয়। এ সময় একটি কালো রঙের প্রিমিও গাড়ি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয় এবং দুর্জয় দত্তকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। আটক ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই দিন রাজধানীর যাত্রাবাড়ী, বনানী, কড়াইল বস্তি এলাকা ও জোয়ার সাহারা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক চারটি অভিযানে আরও ৫ হাজার ৭৮০টি ইয়াবা ও চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থেকে ২ হাজার ৮০০টি ইয়াবাসহ মো. শহীদ (২৮), বনানীর টিঅ্যান্ডটি মাঠ ও কড়াইল বস্তি এলাকা থেকে গাঁজাসহ মো. জাহের (৫৫) ও মোছা. জরিনা (৩৪) এবং সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার ইয়াবাসহ রাবেয়া আক্তার ওরফে রুবিকে (২৭) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া জোয়ার সাহারার একটি কুরিয়ার সার্ভিস থেকে স্কুলব্যাগে থাকা ৯৮০টি ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার এবং মো. সাদেক মোল্লা (৫৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার